আবহাওয়ার উন্নতি হবে এমন তথ্যের ভিত্তিতেই পরীক্ষা স্থগিত করা হয়নি: শিক্ষামন্ত্রী | চ্যানেল আই অনলাইন

আবহাওয়ার উন্নতি হবে এমন তথ্যের ভিত্তিতেই পরীক্ষা স্থগিত করা হয়নি: শিক্ষামন্ত্রী | চ্যানেল আই অনলাইন

আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে এমন তথ্যের ভিত্তিতেই সোমবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার ১৪ জুলাই জাতীয় এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে এমন তথ্যের ভিত্তিতেই সোমবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি। তবে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে ওঠা বিতর্কের পর পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় ওই দুটি প্রশ্নে সকল পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাবর্ষকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ করতে পাবলিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে শিক্ষাবর্ষের শুরু এবং পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সমন্বয় আনা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয়ও কমানো সম্ভব হবে।

আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়ে তিনি বলেন, সরকার পর্যায়ক্রমে পাবলিক পরীক্ষা আরও আগাম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে। পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও করবে।

Scroll to Top