আজকের বিনিময় হার

আজকের বিনিময় হার

আজ মঙ্গলবার চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস। দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। কয়েক মাস পর চলতি সপ্তাহের শুরুতে ডলারের আনুষ্ঠানিক বিনিময় হার বেড়েছে। আজ ডলারের সর্বোচ্চ দর কিছুটা বেড়েছে। আজ ডলারের সর্বোচ্চ দর ১২২ দশমিক ৮০ টাকা এবং সর্বনিম্ন দর ১২২ টাকা। গতকাল সোমবার ডলারের দর ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

চলতি সপ্তাহে দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর দাম বেড়েছে। তবে আজকের মুদ্রাবাজারে মিশ্র ধারা দেখা যাচ্ছে। প্রধান মুদ্রাগুলোর মধ্যে দাম বেড়েছে ইউরো, পাউন্ড ও অস্ট্রেলীয় ডলারের। অপরিবর্তিত ইয়েনের দাম। দাম কমেছে রুপি, ইউয়ান ও সিঙ্গাপুরি ডলারের।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা করে।

Scroll to Top