দুপুরে যৌথসভা ডেকেছে বিএনপি

দুপুরে যৌথসভা ডেকেছে বিএনপি

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ জরুরি যৌথসভা ডেকেছে।

দুপুরে যৌথসভা ডেকেছে বিএনপিদুপুরে যৌথসভা ডেকেছে বিএনপি

মঙ্গলবার (২০ মে) দুপুর ২টার দিকে রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিজ বাড়ি থেকে আটক সাবেক নারী এমপি লায়লা সেঁজুতি

জানা গেছে, সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত থাকবেন।

যৌথসভা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

Scroll to Top