আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে থেকে যুবকের লাশ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে থেকে যুবকের লাশ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে সাড়ে ১২টার দিকে ভৈরব বাজার হলুদপট্টি এলাকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরের একটি কক্ষ থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।

ভৈরব ফাঁড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম আল মেহেদি বলেন, আজ দুপুরের দিকে ভৈরববাজার হলুদপট্টি এলাকায় উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা থানা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে যুবকের লাশ উদ্ধার করে। লাশটির পরনে শুধুমাত্র জিন্স প্যান্ট ছিল। ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর হতে পারে।

প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

GOVT

ওসি বলেন, ওই যুবকের লাশের সঙ্গে একটি মোবাইলফোন, ইনহেলার ও একটি বোতল সদৃশ বস্তু পাওয়া গেছে। নিহত যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

DOROD_300X300-optimize

Scroll to Top