পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। বাঁহাতি এই ফাস্ট বোলারকে ক্রিকেট বিশ্বে ‘সুলতান অব সুইং’ বলা হয়। তার বোলিং স্টাইল ছিল বৈচিত্র্যময়, আক্রমণাত্মক এবং ব্যাটসম্যানদের জন্য প্রায় দুর্বোধ্য। এবার পবিত্র হজ পালন করতে গিয়ে আবারও সেই পরিচিত বোলিং অ্যাকশনেই দেখা গেল তাকে।

তবে সেটি কোনো ক্রিকেট মাঠে নয়। হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মিনায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের সময় নিজের আইকনিক বোলিং স্টাইল ব্যবহার করেন ওয়াসিম আকরাম।
ইহরামের পোশাক পরেই পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে আনেন এই সাবেক পেসার। ছোট রান আপ নিয়ে বাঁহাত ঘুরিয়ে প্রতীকী শয়তানের স্তম্ভ লক্ষ্য করে পাথর ছোড়েন তিনি। এরপর নিজের পরিচিত ভঙ্গিতে বাঁ হাত উঁচিয়ে উদযাপনও করেন।
ওয়াসিম আকরামের সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।ৎ
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উল্লেখ্য, এবার হজ পালনে গেছেন পাকিস্তানের আরেক সাবেক তারকা সাঈদ আনোয়ার। তাদের সঙ্গে রয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। হজ পালন করতে গিয়ে এই তিন সাবেক ক্রিকেটারের একসঙ্গে বসে আড্ডা দেওয়ার বেশ কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।



