
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে বড় জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। তবে পরের দুটি ম্যাচের মুদ্রার অপর পিঠ দেখেছে তারা। দ্বিতীয়টিতে ১৩৫ রানে এবং শেষ ওয়ানডেতে হেরেছে ৯৭ রানে। টানা দুই ওয়ানডেতে ৯০ রানের বেশি ব্যবধানে হারা অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসে ঘরের মাঠে এটিই প্রথম।
হোবার্টে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটে নেমে ৪৮.৩ ওভারে ৩২৮ রান তোলে ইংল্যান্ড। জবাবে নেমে ৪৬.৫ ওভারে ২৩১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৯৭ রানে জিতে ২-১ ব্যবধানে ৯ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। ২০১৭-১৮ মৌসুমে এউইন মরগানের নেতৃত্বে ৪-১ ব্যবধানে সিরিজ জেতে তারা।
আগে ব্যাটে নামা ইংলিশদের হয়ে সর্বোচ্চ ১৩৩ রান করেন বেন ডাকেট। ৫৯ রান করেন উইল জ্যাকস। এছাড়া টম ব্যান্টন করেন ৪৪ রান।
অজি বোলারদের মধ্যে জ্যাক অ্যাডওয়ার্ডস ৪ উইকেট নেন। ম্যাট রেনশ নেন ৩ উইকেট।
জবাবে নেমে অজিদের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন ম্যাট রেনশ। জ্যাক অ্যাডওয়ার্ডস ৩১, অ্যালেক্স ক্যারি ৩৭ এবং কুপার কনোলি ২৯ রান করেন।
ইংলিশ বোলারদের মধ্যে সনি বেকার ৪ উইকেট নেন। লিয়াম ডাউসন নেন ৩ উইকেট।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

