৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫ জন – DesheBideshe

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫ জন – DesheBideshe


৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫ জন – DesheBideshe

ঢাকা, ২৩ জুলাই – পঞ্চাশতম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৬ হাজার ১৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান পরীক্ষার এই ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারের বিসিএসের মাধ্যমে ক্যাডার এবং নন ক্যাডার মিলিয়ে সর্বমোট ২ হাজার ১৫০টি শূন্য পদে নিয়োগ প্রদান করা হবে। এর মধ্যে ক্যাডার পদের সংখ্যা ১ হাজার ৭৫৫টি।

কমিশন সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে শূন্য পদের সংখ্যা ৬৫০টি। এছাড়া সাধারণ ক্যাডারের মধ্যে প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ পাবেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বা ভাইভা আগামী ১০ আগস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে। পিএসসির নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী এই সময়সূচী ঘোষণা করা হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এনএন/ ২৩ জুলাই ২০২৬



Scroll to Top