৪১ বছরের স্বপ্ন পূরণ করছে ভারত–পাকিস্তান

৪১ বছরের স্বপ্ন পূরণ করছে ভারত–পাকিস্তান

কিন্তু খেলাটা তো হবে মাঠে। যেখানে ভারতের বিপক্ষে সর্বশেষ চারটি টি–টোয়েন্টিতেই পাকিস্তান হেরেছে। তবে মাঠের লড়াইয়েও তাঁদের নাকি এগিয়ে রাখবে আবেগ।

পরশু বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠার পর পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসেনের কথাগুলোই শুনুন, ‘আমি এই দলটাকে নিয়ে বলতে পারি, তারা পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে পেরে খুবই গর্বিত। এখানকার সবাই বিশ্বাস করে যে আমরা লড়াইটা জিততে পারি। আমরা খুবই গর্বিত, যেভাবে লড়াই করেছি তাতে।’

অন্যদিকে ভারত মাঠের ক্রিকেট দিয়েই ম্যাচ জিততে আত্মবিশ্বাসী। টানা ৬ ম্যাচ জিতে কাগজে–কলমে তারাই এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত সবচেয়ে সফল। ব্যাটিং–বোলিং মিলিয়ে দলটা এমন একটা অবস্থানে পৌঁছে গেছে যে এশিয়ার বাকি দলগুলো তাদের চেয়ে অনেকটাই পিছিয়ে।

খেলাটা যখন টি–টোয়েন্টি—সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ে কে ভালো করল, মুখ্য সেটিই। তবে মাঠের লড়াই শেষ পর্যন্ত যেমনই হোক—এশিয়া কাপের বহুপ্রতীক্ষিত ভারত–পাকিস্তান ফাইনাল তো এবার দেখা যাবে!

দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক উত্তাপ এখন রূপ নিয়েছে খেলার মাঠে হাত না মেলানো আর মুখ দেখাদেখি বন্ধ হওয়াতে। একই মাঠে খেলতে নেমেও দুই দিকে মুখ করে থাকা দুটি দলের ফাইনালের জন্য যে এত আকাঙ্ক্ষা, তা তো তারা ভারত–পাকিস্তান বলেই!

সেই ভারত ও পাকিস্তান এবার পূরণ করছে এশিয়া কাপের ৪১ বছরের স্বপ্ন।

Scroll to Top