৩৭ হাজার নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩৭ হাজার নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩৭ হাজার নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা, ১০ মার্চ – নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো নারীপ্রধান পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হচ্ছে। পরীক্ষামূলক এই কর্মসূচির আওতায় প্রতিটি নির্বাচিত পরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা প্রদান করা হবে।

রাজধানী বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড চালুর সিদ্ধান্ত সরকারের একটি বড় পদক্ষেপ। অর্থনীতির সুফল সব মানুষের কাছে পৌঁছে দিতে এই সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি জানান, সুবিধাভোগী নির্বাচনে সম্পূর্ণ স্বচ্ছ ও স্বাধীন প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে এবং কোনো ধরনের রাজনীতিকরণ বা দলীয়করণ করা হয়নি।

প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত গঠিত বিভিন্ন কমিটির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্যসংখ্যা ও অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়। সংগৃহীত তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে দারিদ্র্য সূচক নির্ণয় করে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। একাধিক ভাতা গ্রহণের বিষয়টিও সফটওয়্যারের মাধ্যমে সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে। ফ্যামিলি কার্ডে কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা একে আরও নিরাপদ করবে। নির্বাচিত নারী গৃহপ্রধান অন্য কোনো সরকারি ভাতা পেলে তা বাতিল হয়ে যাবে, তবে পরিবারের অন্য সদস্যরা তাদের নিজস্ব ভাতা যথারীতি পাবেন। জি টু পি পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে ভাতার টাকা জমা হবে। পরীক্ষামূলক এই কর্মসূচির জন্য ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। কর্মসূচিটি সঠিকভাবে পরিচালনার জন্য একটি নির্দিষ্ট বাস্তবায়ন নির্দেশিকাও প্রণয়ন করেছে সরকার।

এনএন/ ১০ মার্চ ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::৩৭ হাজার নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী first appeared on DesheBideshe.

Scroll to Top