৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রবাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় দেশ নতুন পথে এগোচ্ছে। একটি ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশকে পুনর্গঠনের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৩১ দফা ও স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

সোমবার ২০ জুলাই এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার ও উগ্রবাদের বিরুদ্ধে যে যুগপৎ আন্দোলন হয়েছিল, বর্তমান পরিবর্তনের ভিত্তি সেই আন্দোলনের মধ্য দিয়েই তৈরি হয়েছে। এখন দেশের পুনর্গঠন এবং গণতান্ত্রিক অঙ্গীকার বাস্তবায়নই সরকারের প্রধান লক্ষ্য। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হবে না, তাই জোটগত নির্বাচন নিয়ে আলাদা করে আলোচনার প্রয়োজন নেই। তবে রাজনৈতিক সিদ্ধান্ত বা ভবিষ্যৎ কর্মপন্থা যা-ই নেওয়া হোক না কেন, তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং ৩১ দফা ও জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Scroll to Top