”২৫ কোটি গাছ লাগাতে এনজিওর দক্ষতা কাজে লাগানোর নির্দেশ” | চ্যানেল আই অনলাইন

”২৫ কোটি গাছ লাগাতে এনজিওর দক্ষতা কাজে লাগানোর নির্দেশ” | চ্যানেল আই অনলাইন

বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর বিশাল পরিকল্পনা বাস্তবায়নে এনজিও (NGO), স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক ও দক্ষতাকে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদী আমিন।

বুধবার (১৩ মে) রাজধানীর এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে ‘পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষ রোপনে এনজিও’র ভূমিকা নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মতবিনিময় সভায় ২০০ টি দেশি বিদেশী এনজিও প্রতিনিধিরা অংশ নেন। প্রতিনিধিরা সভায় তাৎক্ষণিক ২ কোটি গাছ লাগানোর প্রতিশ্রুতি দেন।

সভায় আলোচকরা বলেন, স্থানীয় ও পরিবেশের জন্য উপযোগী প্রজাতির গাছ নির্বাচন প্রয়োজন।

উপদেষ্টা বলেন, শুধু গাছ লাগানোই যথেষ্ট নয় মানুষকে যুক্ত করা এবং দীর্ঘমেয়াদে রক্ষনাবেক্ষণ নিশ্চিত করার চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল বাস্তবায়ন করতে হবে।

Scroll to Top