২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

গত ২৪ ঘণ্টায় দেশে হামে আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮ জন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মৃত্যু হয়েছে মোট ৭৯৭ জন শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ১৩০ জন শিশু এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৭৮ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৭০৮ জন। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২ হাজার ২৪৪ জন শিশু। তাদের মধ্যে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে ৯৮ হাজার ৪১১ জন।

Scroll to Top