২১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ১৫ হাজার ডলার বন্ড বাধ্যতামূলক – DesheBideshe

২১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ১৫ হাজার ডলার বন্ড বাধ্যতামূলক – DesheBideshe

২১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ১৫ হাজার ডলার বন্ড বাধ্যতামূলক – DesheBideshe

ঢাকা, ১৯ জানুয়ারি – আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে যারা যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে ২০২৬ সালের ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।

বার্তায় আরও বলা হয়েছে, সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ করবেন না। আগাম বন্ড দেওয়া ভিসার নিশ্চয়তা দেয় না এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে। সাক্ষাৎকারের আগে জমা দেওয়া কোনো অর্থ ফেরতযোগ্য নয়। ভিসার শর্তাবলি ঠিকভাবে অনুসরণ করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬

Scroll to Top