২০২৬ বিশ্বকাপ: কেমন গ্রুপ পেল আর্জেন্টিনা | চ্যানেল আই অনলাইন

২০২৬ বিশ্বকাপ: কেমন গ্রুপ পেল আর্জেন্টিনা | চ্যানেল আই অনলাইন

৪৮ দল নিয়ে গড়াবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। শিরোপা ধরে রাখার মিশনে লিওনেল মেসির বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ‘জে’ গ্রুপে। বিশ্বকাপে আলবিসেলেস্তেরা প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের পার্ফমিং আর্টস ইনস্টিটিউটে শুক্রবার রাতে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠান।

আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় হতে চলা ফুটবল মহাযজ্ঞের গ্রুপপর্বে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে লড়বে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ চারে থাকায় ১ নম্বর পটে ছিল আর্জেন্টিনা। পট-২ থেকে প্রতিপক্ষ হিসেবে পায় ইউরোপিয়ান কনফেডারশনের অস্ট্রিয়াকে। পট তিন থেকে আফ্রিকান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসা আলজেরিয়া এবং পট-৪ থেকে এশিয়া অঞ্চল থেকে আসা জর্ডানকে গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে আর্জেন্টিনা।

Scroll to Top