২০২৩ সালে সাগরে ডুবে ৫৬৯ রোহিঙ্গার প্রাণহানি

২০২৩ সালে সাগরে ডুবে ৫৬৯ রোহিঙ্গার প্রাণহানি

২০২৩ সালে সাগরে ডুবে অন্তত ৫৬৯ রোহিঙ্গা মারা গেছে, নয়তো নিখোঁজ হয়েছে। গতকাল মঙ্গলবার এ হিসাব দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সংস্থাটি বলছে, ২০১৪ সালের পর গত বছরই সাগরে সবচেয়ে বেশি রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

ইউএনএইচসিআর এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ ও মিয়ানমার থেকে গত বছর প্রায় সাড়ে চার হাজার রোহিঙ্গা সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে। বঙ্গোপসাগর ও আন্দামান সাগর পাড়ি দেওয়ার সময় এসব রোহিঙ্গার মধ্যে ৫৬৯ জন মারা গেছে, নয়তো নিখোঁজ হয়েছে।

রোহিঙ্গাদের রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর। সংস্থাটি বলেছে, ২০১৪ সালের পর থেকে সাগরে গত বছর সর্বোচ্চসংখ্যক রোহিঙ্গা মারা গেছে, নয়তো নিখোঁজ হয়েছে। ওই বছর (২০১৪) সর্বোচ্চ ৭৩০ রোহিঙ্গা মারা যায়, নয়তো নিখোঁজ ছিল।

Scroll to Top