১৮০ মণ ইলিশ পেল এতিমখানা-অসচ্ছল মানুষরা

১৮০ মণ ইলিশ পেল এতিমখানা-অসচ্ছল মানুষরা

জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ১৮০ মণ জাটকা ইলিশ, ১২ লাখ মিটার কারেন্ট জাল ও দুটি ট্রলারসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

১৮০ মণ ইলিশ পেল এতিমখানা-অসচ্ছল মানুষরা

রোববার দুপুরে বঙ্গোপসাগর থেকে ফেরার পথে পানগুছি নদীর ছোলমবাড়িয়া এলাকায় মাছসহ জেলেদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার আটক জেলেদের পাঁচ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। একইসঙ্গে কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা মনজুর হোসেন বলেন, আটককৃত জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। আর জাটকাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে স্থানীয় ১৫টি এতিমখানা ও অসচ্ছল মানুষদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।

Scroll to Top