দেশ বিদেশের বিভিন্ন ওষুধ, ল্যাব ও ম্যানুফাকচারিং প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ১৭তম এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপো। ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগকে সামনে রেখে বাংলাদেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের মেশিনারিজ ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পাচ্ছে ইতিবাচক সাড়া।




