অনুষ্ঠানে শিগেরু মাতসুজাকি বলেন, হোন্ডার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি হলো সাশ্রয়ী মূল্যে উচ্চমান ও গতির মোটরসাইকেল তৈরি করা। নতুন এক্সব্লেড ২০২৪ মোটরসাইকেলটি তরুণদের চাহিদা পূরণের লক্ষ্যে বিশেষভাবে নকশা করা হয়েছে।
শাহ মোহাম্মদ আশেকুর রহমান বলেন, যে প্রজন্ম অলরাউন্ডার হতে চায়, তাদের জন্য হোন্ডা ব্র্যান্ড বিশ্বব্যাপী প্রশংসিত। উচ্চতর প্রযুক্তির এই নতুন এক্সব্লেড এ বছরের সবচেয়ে আধুনিক মোটরসাইকেল, যা গতি, সৌন্দর্য ও কর্মদক্ষতার একটি নিখুঁত মিশ্রণ।



