১৩ বছর বয়সে আইপিএল নিলামে এন্ট্রি, কে এই সূর্যবংশী? | চ্যানেল আই অনলাইন

১৩ বছর বয়সে আইপিএল নিলামে এন্ট্রি, কে এই সূর্যবংশী? | চ্যানেল আই অনলাইন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের জন্য ৫৭৪ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। সেখানে আছেন ১৩ বর্ষী  বৈভব সূর্যবংশী। নিলাম থেকে তাকে কেউ দলে টানবে কিনা, সেটা পরের বিষয়। ইতিমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছেন খুদে ব্যাটিং-বিস্ময়। নিলামে ওঠা সর্বকালের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার তিনিই।

১৩ বছর বয়সেই অনূর্ধ্ব–১৯ দলের হয়ে যুব টেস্ট খেলেন সূর্যবংশী। গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে করেছেন ৫৮ বলে সেঞ্চুরি। যা যুব টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড।

এমন নজরকাড়া পারফরম্যান্সে এবার আইপিএল নিলামে চূড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছেন বৈভব। সৌদি আরবের জেদ্দায় ২৪ ও ২৫ নভেম্বরের নিলামে সবার চোখ থাকবে সূর্যবংশীর দিকে। নিলামের তালিকায় ৪৯১ নম্বর স্থানে রয়েছেন। আনক্যাপড ব্যাটারের তালিকায় রয়েছেন তিনি। ৬৮ নম্বর সেটে তার নাম উঠবে নিলামে।

বয়স সবে ১৩ হলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বৈভব। এরই মধ্যে খেলেছে রঞ্জি ট্রফিতে। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল বৈভব। যদিও শুরুটা তেমন ভালো হয়নি। ৫ ম্যাচে এখন পর্যন্ত মোট রান করেছে ১০০। সর্বোচ্চ রানের ইনিংস ৪১।

GOVT

Chokroanimation

Scroll to Top