১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই হবে তার প্রথম আনুষ্ঠানিক সফর। এই আগমনকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) সন্ধ্যায় বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার প্রধানমন্ত্রীর এই সফরের তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানিয়েছে, সফরের মূল বিষয়টি নিশ্চিত হলেও জনসভার সুনির্দিষ্ট স্থান ও অন্যান্য আনুষ্ঠানিকতার সূচি এখনো চূড়ান্ত হয়নি। মঙ্গলবার রাতে দলের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের একটি উচ্চপর্যায়ের বৈঠকে সফরের সার্বিক রূপরেখা ও প্রটোকল নির্ধারিত হওয়ার কথা রয়েছে।

Scroll to Top