১২ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

১২ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে দেশের সব মেডিকেল অনলাইন ও অফলাইনে কোচিং সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভর্তি সংক্রান্ত কমিটি। 

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত অনলাইন-অফলাইন কোনও ধরনের কোচিং কার্যক্রম চালু রাখা যাবে না।

সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

অধিদফতর জানিয়েছে, আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা।

এদিকে, ভর্তি পরীক্ষার আগে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যায় বড় পরিবর্তন এনেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। আগে সরকারি ৩৭টি মেডিকেলে আসন ছিল ৫ হাজার ৩৮০টি। নতুন সমন্বয়ের ফলে ১৪টি মেডিকেলে কমেছে ৩৫৫টি আসন, আর ৩ মেডিকেলে বাড়ানো হয়েছে ৭৫টি আসন। সব মিলিয়ে সরকারি খাতে ২৮০টি আসন কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০টি আসন।

বেসরকারি ৬৬টি মেডিকেলে কমানো হয়েছে আরও ২৯২টি আসন। ফলে বেসরকারি মেডিকেলের আসন সংখ্যা নেমে এসেছে ৬ হাজার ১টিতে।

Scroll to Top