বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর সাবেক প্রেমিকের অনিরাপত্তা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, তাঁর একসময়ের সঙ্গী তাঁর সহ-অভিনেতাদের—বিশেষ করে হৃতিক রোশনের মতো সুদর্শন তারকাদের সঙ্গে কাজ করা নিয়ে অস্বস্তি বোধ করতেন।
কোন ছবির সময় এই অনিরাপত্তা তৈরি হয়
ম্রুণাল জানান, ২০১৯ সালের ছবি ‘সুপার ৩০’–এর শুটিং চলাকালে তাঁর তৎকালীন প্রেমিকের মধ্যে এই অনিরাপত্তা স্পষ্ট হয়ে ওঠে। ছবিটিতে তিনি হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করেন। তাঁর প্রেমিক নাকি তখন নিয়মিত জিম করে ১৫–১৭ কেজি ওজন কমান এবং পেশিবহুল শরীর গড়ে তোলেন। কিন্তু কিছুদিন পর হঠাৎ শরীরচর্চা বন্ধ করে দেন, ওজনও বেড়ে যায় প্রায় ২০ কেজি।

ম্রুণাল বলেন, তিনি কখনোই প্রেমিককে নিজের জন্য বদলাতে বলেননি। বরং তাঁর ভাষায়, ‘আমি তো কখনো বলিনি ওজন কমাতে। এটা ছিল ওর নিজের অনিরাপত্তা—আমি সুদর্শন নায়কদের সঙ্গে কাজ করছি বলে।’
সম্পর্ক ও খোলামেলা কথোপকথন
ম্রুণাল স্বীকার করেন, সম্পর্কের ক্ষেত্রে অনিরাপত্তা দুই পক্ষেরই হতে পারে। তবে তিনি বিশ্বাস করেন, সমস্যা চেপে না রেখে সরাসরি কথা বলাই উত্তম। খোলামেলা আলোচনা না হলে ছোট বিষয়ও বড় হয়ে যেতে পারে।

এর আগে দক্ষিণি তারকা ধানুশের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়েও মুখ খুলেছিলেন তিনি। ভ্যালেন্টাইনস ডে ঘিরে ছড়ানো খবরকে তিনি ‘এপ্রিল ফুল’ বলে উড়িয়ে দেন এবং বলেন, তিনি বা ধনুশ কেউই কোনো সম্পর্কের কথা নিশ্চিত করেননি।
ম্রুণাল এখন সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে আগামী ছবি ‘দো দিওয়ানে শহর মেঁ’র প্রচারে ব্যস্ত। ২০১৯ সালে ‘সুপার ৩০’ ছবিতে হৃতিকের সঙ্গে কাজ করেছিলেন মৃণাল। ২০২২ সালে শাহিদের সঙ্গে তাঁকে ‘জার্সি’ ছবিতে দেখা যায়।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে



