Last Updated:
Prisoner Death: প্যারোলে ছাড়া পেয়ে গা ঢাকা দিয়েছিল খুনের অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অভিযুক্ত। চিরুনি তল্লাশি চালিয়ে সিআইডি গ্রেফতার করেছিল তাকে। ভরেছিল জেলে। হুগলি জেলে অস্বাভাবিক মৃত্যু হল সেই মানিকলালের।

চুঁচুড়া, হুগলি, সোমনাথ ঘোষ: প্যারোলে ছাড়া পেয়ে গা ঢাকা দিয়েছিল খুনের অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অভিযুক্ত। চিরুনি তল্লাশি চালিয়ে সিআইডি গ্রেফতার করেছিল তাকে। ভরেছিল জেলে। সেই মানিকলালের হুগলি জেলে অস্বাভাবিক মৃত্যু হল।
হুগলি চন্ডীতলা কাপাসারিয়া দক্ষিণপাড়ার বাসিন্দা শেখ মানিকলাল (৪৫) প্রতিবেশি সেখ কবীরকে (৪৫) খুনের অভিযোগে গ্রেফতার হন ১৫ আগস্ট ২০১৬ সালে। ১৯ জুলাই ২০১৯ সালে তাকে যাবজ্জীবন সাজা দেয় শ্রীরামপুর আদালত।
২১ জুন ২০২৪ সালে হুগলি জেল থেকে ২০ দিনের জন্য প্যারোলে বেরিয়েছিল মানিকলাল। ১২ জুলাই তার সংশোধনাগারে ফেরার কথা ছিল। কিন্তু সে ফেরেনি। ১৩ জুলাই হুগলি জেল সুপারের কাছ থেকে ইমেলের মাধ্যমে অভিযোগ পায় চন্ডীতলা থানা। পুলিশ শেখ মানিকলালের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করে। ১৪ জানুয়ারী ২০২৫ সালে কলকাতা হাইকোর্ট সিআইডিকে এই বিষয়ে যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। সিআইডি সেই মামলা গ্রহণ করে এবং মানিকলালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এরপর তল্লাশি শুরু করে সিআইডি। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শেখ মানিকলাল আবার গ্রেফতার হয়।
খবর পেয়ে শেখ মানিকলালের পরিবার জেলে আসেন। তারা জানান, জেল থেকে তাদের খবর দেওয়া হয় মানিক আত্মহত্যা করেছেন।
Hugli,West Bengal
October 24, 2025 11:47 PM IST
হুগলি জেলে হইচই কাণ্ড! খুনের অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্তের অস্বাভাবিক মৃত্যু, কীভাবে? হতবাক সকলে