হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস | চ্যানেল আই অনলাইন

নেপালে ভয়াবহ ভূমিধসের সূত্রপাত উচ্চ পার্বত্য এলাকায় একটি হিমবাহ ধসে পড়ার কারণে হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে চীন ও নেপালের বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো।

শুক্রবার (২৮ আগস্ট) নেপালে অবস্থিত চীনা দূতাবাস এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, চীনা ও নেপালি বিশেষজ্ঞ এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর করা প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, উচ্চ পার্বত্য এলাকায় একটি হিমবাহ ধসে পড়ার পরই ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনায় আটকে পড়া বিদেশি নাগরিক এবং চীনা নাগরিকদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছে চীনা দূতাবাস।

নেপাল-চীন সীমান্ত এলাকায় হিমবাহ ধস ও এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গম এলাকায় উদ্ধার অভিযান চালাতে গিয়ে নতুন করে বন্যা ও ভূমিধসের ঝুঁকিও তৈরি হয়েছে।

Scroll to Top