হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’ | চ্যানেল আই অনলাইন

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’ | চ্যানেল আই অনলাইন

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিতে খেলেন আর্লিং হালান্ড। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে তার দেশ নরওয়ের প্রতিপক্ষ ইংল্যান্ড, যে দলে একগাদা লিগ সতীর্থ আছে হালান্ডের। ম্যাচের আগে ইংল্যান্ডকে ফেভারিটও বলেছেন হালান্ড। এটিকে আবার মনঃস্তাত্ত্বিক খেলা বলছেন তার ম্যানসিটি সতীর্থ মিডফিল্ডার নিকো ওরাইলি।

ইংল্যান্ড-নরওয়ে ম্যাচে হালান্ডকে নিষ্ক্রিয় রাখাটা হবে মূল চাবিকাঠি। তবে ওরাইলি জানেন, বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ওঠা এই স্ক্যান্ডেনেভিয়ান দলের শক্তি কেবল হালান্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়।

হালান্ডের মন্তব্য নিয়ে ওরাইলি বলেছেন, ‘হ্যাঁ, সে মনঃস্তাত্ত্বিক খেলা খেলছে। তবে তারা ভালো দলও বটে। পুরো আসরে তারা সেটাই দেখিয়ে এসেছে। বিষয়টি এমন নয় যে শুধু একজনকে আটকাতে হবে। আমরা সম্মিলিতভাবে ভালো করছি। আশা করছি একটি ভালো ম্যাচ উপহার দিতে পারবো।’

‘হালান্ড হালান্ডই। আমরা সবাই জানি সে কী পছন্দ করে। সে গোল করতে পারে। বক্সের মধ্যে বিপজ্জনক এবং আমাদের জন্য হুমকিও। কিন্তু তার আগে তাকে বল দিতে হবে। এরমধ্যে অনেককিছু পার করতে হবে।’

ম্যাচ জয়ের উপায় খুঁজে ওরাইলি বলেছেন, ‘আমার মনে হয় হালান্ডকে চুপ করিয়ে দিতে পারলে আমাদের জয়ের সুযোগ তৈরি হবে। তিনি কতটা বিপজ্জনক হতে পারেন, তা আমরা জানি। অবিশ্বাস্য ও বিশ্বমানের এক স্ট্রাইকার, আসরজুড়ে তিনি সেই প্রমাণ দিয়েছেন এবং প্রতিটি ম্যাচেই গোল করেছেন।’

ইংল্যান্ড দলে থাকা বুকায়ো সাকাও আর্সেনাল সতীর্থ মার্টিন ওডেগার্ডকে পাবেন ম্যাচে প্রতিপক্ষ হিসেবে। তিনিও যেকোনো সময় ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারেন, যা এমৌসুমে অনেকবার করে দেখিয়ে আর্সেনালকে শিরোপা জিতিয়েছেন।

Scroll to Top