হামে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

হামে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯০ জন এবং হামের লক্ষণ নিয়ে ৪৯৫ জনের মৃত্যু হল।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার একই সময় পর্যন্ত আরো ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এই সময়ে ১৩২৪ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ১১৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সব মিলিয়ে ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত ৭০ হাজার ৯৩৬ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে গেছে। তাদের মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৯ জনের।

দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। হামে আক্রান্ত হয়ে ৫৪ জন এবং হামের লক্ষণ নিয়ে ২০০ জন মারা গেছে এই বিভাগে।

Scroll to Top