হামলার জেরে ইরানের লিগ স্থগিত, অনিশ্চয়তায় বিদেশিরা | চ্যানেল আই অনলাইন

হামলার জেরে ইরানের লিগ স্থগিত, অনিশ্চয়তায় বিদেশিরা | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানের নিরাপত্তা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় ইরান প্রো লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিভিন্ন শহরে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় ক্রীড়াঙ্গনেও প্রভাব পড়েছে।

ইরানে শনিবার আকস্মিক যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল । এই হামলাকে তারা বলছে ‘আগাম প্রতিরোধমূলক হামলা।’ বছর খানেক আগেও ইরানে হামলা করেছিল ইসরায়েল। তখনও বিরূপ প্রভাব পড়েছিল দেশটির ক্রীড়াঙ্গনে।

এবারের হামলায়ও ইরানে অবস্থানরত বিদেশি খেলোয়াড় ও কোচরা বিপাকে পড়েছেন। ইরানের ক্লাব পারসেপলিসের ফিটনে খেলা দুই স্প্যানিয়ার্ড কোচ আকাশসীমা বন্ধ থাকায় দেশ ছাড়তে পারছেন না।

অন্যদিকে বার্সেলোনার সাবেক খেলোয়াড় মুনির এল হাদ্দাদি, যিনি বর্তমানে এস্তেঘলালের হয়ে খেলছেন, তাকে সড়কপথে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। তবে রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক আন্তোনিও আদান সংঘাত শুরুর আগেই ইরান ত্যাগ করায় নিরাপদ আছেন।

Scroll to Top