প্রতিরক্ষা প্রতিষ্ঠান অ্যান্ডুরিল থেকেও তাদের একটি জলযান হারানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটি ঘটনাটির গুরুত্ব খাটো করে দেখিয়েছে।
কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, ‘ডাইভ-এলডি একটি তুলনামূলক কম খরচে তৈরি স্বয়ংক্রিয় ব্যবস্থা। অর্থাৎ শুরু থেকেই এমনভাবে এটি তৈরি করা, যাতে ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে পারে—যেখানে যানটি হারিয়ে যাওয়ার সম্ভাবনাকে প্রত্যাশিত বিষয় হিসেবে বিবেচনা করা হয়।’
মার্কিন সামরিক বাহিনী পানির নিচে ও ওপরে চলাচলকারী বিভিন্ন চালকবিহীন নৌযান ব্যবস্থায় বিপুল বিনিয়োগ করছে। এর লক্ষ্য, নাবিকদের ঝুঁকির মধ্যে না ফেলে কম খরচে সমুদ্রের বিশাল এলাকা পর্যবেক্ষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রতিপক্ষের জাহাজ ও সাবমেরিনের গতিবিধি শনাক্ত করার উপায় তৈরি করা।