হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজকে নিরাপদে চলাচলের সুযোগ দেবে ইরান – DesheBideshe

হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজকে নিরাপদে চলাচলের সুযোগ দেবে ইরান – DesheBideshe

হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজকে নিরাপদে চলাচলের সুযোগ দেবে ইরান – DesheBideshe

ঢাকা, ১৩ মার্চ – মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের জ্বালানি তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ সুযোগ দেওয়া হবে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী শুক্রবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের চলমান জ্বালানি সংকটের বিষয়টি তাদের নজরে এসেছে। জ্বালানি সমস্যা সমাধানের লক্ষ্যে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতির জন্য বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায় ও জ্বালানিমন্ত্রীর পক্ষ থেকে ইরানকে অনুরোধ জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে তিনি ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং তারা এ বিষয়ে ইতিবাচক সম্মতি দিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জন্য জ্বালানি পরিবহনকারী যেকোনো জাহাজকে নিরাপদে চলাচল করতে দেওয়া হবে। এর ফলে বাংলাদেশের জনগণকে জ্বালানি সংক্রান্ত কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হতে হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনএন/ ১৩ মার্চ ২০২৬

Scroll to Top