
সিলেট, ২১ জানুয়ারি – বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন এবং মোনাজাতের পর মসজিদে ইশার নামাজ আদায় করেন।
তার আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পেরিয়ে রাত ৮টায় সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সফরসূচি অনুযায়ী, মাজার জিয়ারতের পর তিনি স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইমপুর গ্রামে যাবেন, যেখানে মিলাদ, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন রয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় তিনি সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন।
এনএন/ ২১ জানুয়ারি ২০২৬





