হঠাৎ দোকানে ঢুকে পড়লো যাত্রীবাহী বাস, অনেকে আহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে দোকানের ভেতর ঢুকে পড়লে বাসযাত্রীসহ মোট ১২ জন আহত হয়েছেন।

গতকাল (১৭ জানুয়ারি) বুধবার রাত ৮টার দিকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা-সোনাইমুড়ী সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

Bkash

আহতদের মধ্যে ১০ জনকে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের মধ্যে আবদুর রহীম, গোপাল আশ্চর্য ও নজরুল ইসলাম নামের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, মাইজদীগামী যাত্রীবাহী জননী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা মুকুলের ফার্মেসী ও রশীদের মুদি দোকানে ঢুকে পড়ে। এরপর দোকানগুলো ভেঙে তছনছ হয়ে যায় এবং বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ২ জন দোকানদারসহ মোট ১২ জন আহত হয়।

Reneta June

এই ঘটনায় সোনাইমুড়ী সড়কের পল্লী বিদ্যুতের ২টি পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে বেগমগঞ্জ উপজেলার কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ আছে।

Scroll to Top