হংকংয়ের কারাবন্দী নেতা জিমি লাইকে ‘রক্ষায়’ জোর চেষ্টা চালাবেন ট্রাম্প

হংকংয়ের কারাবন্দী নেতা জিমি লাইকে ‘রক্ষায়’ জোর চেষ্টা চালাবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হংকংয়ে কারাবন্দী ‘মিডিয়া মোগল’ জিমি লাইকে রক্ষা করতে তিনি সাধ্যমতো চেষ্টা করবেন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এতে খুশি না হলেও তিনি তা করবেন। গতকাল বৃহস্পতিবার ট্রাম্প এ কথা বলেছেন।

ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তাঁকে (লাই) রক্ষা করার জন্য যা কিছু করা দরকার তার সব কিছুই আমি করতে যাচ্ছি। দেখি আমরা কী করতে পারি। আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করব।’

Scroll to Top