স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে যা বললেন মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে যা বললেন মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, ১২ মার্চের প্রথম সংসদ অধিবেশনে সেই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কবে হবে সেবিষয়েও কথা বলেন তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ছয় সিটি করপোরেশনের নতুন নিয়োগ পাওয়া প্রশাসকরা যোগ দিতে এলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব জানান।

স্থানীয় সরকার নির্বাচন কি দলীয় প্রতীকে হবে, নাকি হবে না- জানতে চাইলে তিনি বলেন, সে সিদ্ধান্ত সংসদে হবে। আর সিটি করপোরেশনগুলোতে যেহেতু সরকারি কর্মকর্তারা দায়িত্বশীল ছিলেন, আমরা মনে করছি যে এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা বেশি পাবে এবং ভালোভাবে পাবে। এটা আমাদের বিশ্বাস। সেই কারণেই আমরা রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছি। এতে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে।

তিনি বলেন, রাজনৈতিক প্রশাসকরা ভালোভাবে কাজ করবে আমলাদের চেয়ে।

মেয়াদ শেষ হওয়ার আগে সিটি নির্বাচন হবে বলেও জানান বিএনপি মহাসচিব ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Scroll to Top