স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক | চ্যানেল আই অনলাইন

Fresh Add Mobile

টাঙ্গাইলের গোপালপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী আছমা বেগমকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী ফজলুল তালুকদারকে আটক করেছে পুলিশ। রোববার (২১ জানুয়ারি) ভোরে উপজেলা সদরের সুন্দর গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) মামুন ভূঁইয়া জানান, পারিবারিক কলহের জের ধরে ভোরে স্ত্রী আছমা বেগমকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন ফজলুল। পরে স্থানীয়রা টের পেয়ে ফজলুলকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

Bkash

এ সময় স্বামী ফজলুলকে আটক করা হয়েছে। তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।

এ ঘটনায় আইনগত বিষয প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Scroll to Top