‘স্কুইড গেম’ নিয়ে তোলপাড়, এলো নতুন ঘোষণা | চ্যানেল আই অনলাইন

‘স্কুইড গেম’ নিয়ে তোলপাড়, এলো নতুন ঘোষণা | চ্যানেল আই অনলাইন

দ্বিতীয় সিজন নিয়ে ফিরেছে তুমুল জনপ্রিয় কোরিয়ান সিরিজ স্কুইড গেম। প্রথম সিজনের চেয়ে আরও ভয়ংকর দ্বিতীয় সিজন নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়! নেটফ্লিক্সে করছে একের পর এক রেকর্ড!

গেল ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে স্ট্রিমিং হয় ‘স্কুইড গেম’ এর সিজন-২। যা স্ট্রিমিংয়ের পর পরই সাড়া বিশ্বে রীতিমত তোলপাড়। স্ট্রিমিংয়ের প্রথম চার দিনেই এটি ৪৮৭ মিলিয়ন ঘণ্টা ভিউয়ের রেকর্ড গড়েছে! বলা হচ্ছে, মুক্তির প্রথম সপ্তাহে নন-ইংলিশ সিরিজগুলোর মধ্যে সবচেয়ে বেশী দেখা সিরিজ হিসেবে ইতিহাস করেছে এই কোরিয়ান সিরিজটি!

প্রথম সিজনে খেলাগুলো ছিল অনেকটাই সহজ। এবারের সিজনে গুরুত্ব পেয়েছে প্রযুক্তি। হং দুং ইয়ক পরিচালিত এই সিরিজটি এই মুহূর্তে বিশ্বের ৯২টি দেশে ১ নম্বর স্থানে রয়েছে!

আর এই আলোচনার মধ্যেই নতুন সিরিজের ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। নতুন বছরের প্রথম দিনে ‘স্কুইড গেম’ ভক্তদের উদ্দেশে নেটফ্লিক্স জানিয়েছে, চলতি বছরেই ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন আসছে। তারই সূত্র ধরে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ২০২৫ সালের ২৭ জুন নেটফ্লিক্সে স্ট্রিমিং হতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন।

GOVT

২০২১ সালের ১৭ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সাউথ কোরিয়ান এই ওয়েব সিরিজ। প্রথম সিজন দিয়েই নব্বইটি দেশে ‘স্কুইড গেম’ সর্বোচ্চ ভিউয়ারশিপ দখল করেছিল। শোনা যায়, শোয়ের জনপ্রিয়তার জেরে নাকি নেটফ্লিক্সের ব্যবসা, সাবস্ক্রিপশন একধাপে অনেকটাই বেড়েছিল।

Shoroter Joba

Scroll to Top