সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপের উদ্বোধন ঐতিহাসিক ঘটনা: প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপের উদ্বোধন ঐতিহাসিক ঘটনা: প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধন এক ঐতিহাসিক ঘটনা। এর মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্ম নির্ভরশীল শক্তি ব্যবস্থার মাঝে প্রবেশ করেছে।

রোববার (২৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষ হলে আয়োজিত ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর অনুরোধে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

এছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top