সৌদি প্রবাসীর লাগেজ কাটাছেঁড়া, যা বলছেন শাহজালালের নির্বাহী পরিচালক

সৌদি প্রবাসীর লাগেজ কাটাছেঁড়া, যা বলছেন শাহজালালের নির্বাহী পরিচালক

সৌদি আরব ফেরত এক প্রবাসী বাংলাদেশির লাগেজে কাটাছেঁড়া ও মালামাল নিখোঁজ-এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে লাগেজ কাটার ঘটনা জেদ্দা এয়ারপোর্টে ঘটেছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (হশাআবি) নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ।

সৌদি প্রবাসীর লাগেজ কাটাছেঁড়া, যা বলছেন শাহজালালের নির্বাহী পরিচালকসৌদি প্রবাসীর লাগেজ কাটাছেঁড়া, যা বলছেন শাহজালালের নির্বাহী পরিচালক

রোববার (৩০ নভেম্বর) প্রবাসীদের লাগেজ কাটার বিষয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এস এম রাগিব সামাদ বলেন, সৌদি প্রবাসীর লাগেজ কাটার ঘটনা জেদ্দা এয়ারপোর্টে ঘটেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ যাচাই করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও বলেন, সৌদি কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা সহযোগিতা করলে খোয়া যাওয়া মালামাল ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ছেঁড়া লাগেজ নিয়ে যাত্রীরা রাগান্বিত হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীদের ওপর চড়াও হচ্ছেন।

হার্ট অ্যাটাকের পূর্বে ৩টি লক্ষণ

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এটি গত ১৪ নভেম্বরের ঘটনা। সেদিন সৌদি আরব থেকে ৭৮ বাংলাদেশি নাগরিক আউট পাস নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। ইমিগ্রেশনসহ আনুষ্ঠানিক কার্যক্রম শেষে আগমনী এক নম্বর বেল্ট এলাকায় যখন তারা ব্যাগেজ সংগ্রহ করতে যান, তখন দেখা যায়- অধিকাংশ ব্যাগেই কাটাছেঁড়া, আর ভেতরের মালামাল নেই। এ ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয় এবং তারা ভিডিও রেকর্ডিং করতে করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের স্টাফদের ওপর চড়াও হন।

Scroll to Top