সেমিস্টার ফি কমানোর দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি | চ্যানেল আই অনলাইন

সেমিস্টার ফি কমানোর দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি | চ্যানেল আই অনলাইন

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস শিক্ষার্থীদের সেমিস্টার ফি কমানোর দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে কিছু কর্মচারিদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কার্যালয়ের সামনে সেমিস্টার ফি কমানোর দাবিতে অবস্থান শুরু করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, এই অবস্থান কর্মসূচি চলাকালে কিছু কর্মচারি তাদেরকে টেনে বের করে দেয়, এতে চাপে কিছু শিক্ষার্থী আহত ও অসুস্থ হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. আশিক কবির চৌধুরী জানান, বিষয়টি সমাধানে ৫ সদস্য কমিটি গঠন করা হয়েছে।

Scroll to Top