আফগানিস্তানের বিপক্ষে ৩৪ বলে ১০৮ রানের রেকর্ড গড়া ইনিংস খেলার আগেও যুবরাজের সঙ্গে কথা হয়েছে অভিষেকের। বাঁহাতি এই ওপেনার বলেন, ‘তাঁর (যুবরাজ) কাছ থেকে একটা বার্তা পেয়েছিলাম।
তিনি বলেছিলেন, প্রতি বলে জোর করে বড় শট খেলতে হবে না। বিশেষ করে এই কন্ডিশনে মাঝে ১-২ রান করে নেওয়া দরকার। বল আমার পছন্দের জায়গায় না থাকলে আমি সিঙ্গেলও নিতে পারি। স্যার সব সময়ই চান, আমি যেন লম্বা সময় ব্যাট করি। আমার মনেও সব সময় থাকে, আমি যদি দলকে এমন একটা শুরু এনে দিতে পারি, তাহলে দল জয়ের পথে থাকবে। বিষয়টি সব সময়ই আমার মাথায় থাকে।’