সুখবর! সুখবর! পুজোর আগেই বিরাট উপহার… ঝাঁক ঝাঁক ইলিশ ঢুকল ভারতে… শুনলে লোভ সামলাতে পারবেন না

সুখবর! সুখবর! পুজোর আগেই বিরাট উপহার… ঝাঁক ঝাঁক ইলিশ ঢুকল ভারতে… শুনলে লোভ সামলাতে পারবেন না

Last Updated:

মঙ্গলবার রাতে পেট্রাপোল বন্দর দিয়ে তিনটি ট্রাকে করে ১২ টন ইলিশ ঢুকেছিল ভারতে। পরে আরও পাঁচটি ট্রাকে ২৫ টন ইলিশ ঢুকেছে বলেই পেট্রাপোল বন্দর সূত্রে খবর।

News18সুখবর! সুখবর! পুজোর আগেই বিরাট উপহার… ঝাঁক ঝাঁক ইলিশ ঢুকল ভারতে… শুনলে লোভ সামলাতে পারবেন না
News18

অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: পেট্রাপোল বন্দর দিয়ে আরো পাঁচ ট্রাক ইলিশ ঢুকল ভারতে। দুর্গাপুজোর আগে ইলিশ উপহার। পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এবং পেট্রাপোল বন্দরের এলপিএআই ম্যানেজার ইলিশের পেটি খুলে ইলিশ দেখান। মঙ্গলবার রাতে পেট্রাপোল বন্দর দিয়ে তিনটি ট্রাকে করে ১২ টন ইলিশ ঢুকেছিল ভারতে। পরে আরও পাঁচটি ট্রাকে ২৫ টন ইলিশ ঢুকেছে বলেই পেট্রাপোল বন্দর সূত্রে খবর।

বুধবার থেকেই পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন বাজারে ইলিশ পৌঁছে যাবে। এদিন দুই দেশের মধ্যে বন্ধুত্বের বার্তা দেওয়ার জন্য কলকাতা থেকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান পেট্রাপোল বন্দরে হাজির হন। যদিও কোন প্রতিক্রিয়া দিতে দিতে চায়নি বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান ও ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ম্যানেজার কমলেশ সাইনি ।

রান্নাপুজোয় ইলিশ কিনতে গিয়ে চোখে সর্ষেফুল দেখছেন অনেকেই। গতবছরের তুলনায় ৩০-৪০ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে। ফলে ইলিশের দাম যে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ২ কেজির ইলিশের দাম ৪১০০ টাকা, ১ কেজি সাইজের ইলিশের দাম রয়েছে ২৬০০ টাকা, ৫০০-৬০০ গ্রাম সাইজের ইলিশের দাম কম-বেশি ১৫০০ টাকা কেজি। তার থেকে কম সাইজের ইলিশের দাম কিছুটা কম হলেও সামগ্রিকভাবে ইলিশের দাম অনেকটাই বেশি।

Scroll to Top