সীমান্তে অবৈধ পারাপার ও অস্ত্র চোরাচালান, ২৭ জেলায় ৭৮৭ ‘লাইনম্যান’

সীমান্তে অবৈধ পারাপার ও অস্ত্র চোরাচালান, ২৭ জেলায় ৭৮৭ ‘লাইনম্যান’

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্তবর্তী ২৭টি জেলায় অবৈধভাবে সীমান্ত পারাপারে জড়িত ব্যক্তিদের তালিকা করেছে পুলিশ। ‘লাইনম্যান’ হিসেবে পরিচিত এমন ৭৮৭ ব্যক্তির নাম উঠে এসেছে সেই তালিকায়। এই জেলাগুলোতে বিশেষভাবে নজরদারি ও লাইনম্যানদের গ্রেপ্তারে অভিযান জোরদারের নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

তালিকাটি বিশ্লেষণ করে দেখা যায়, চট্টগ্রাম জেলায় লাইনম্যান আছেন ১২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৭, কক্সবাজারে ৯৯, ফেনীতে ১০, কুমিল্লায় ৩৮, বান্দরবানে ১১৬, রাজশাহীতে ৩, চাঁপাইনবাবগঞ্জে ৩৮, জয়পুরহাটে ১৬, নওগাঁয় ১৯, কুষ্টিয়ায় ৩, চুয়াডাঙ্গায় ৫, মেহেরপুরে ১৬, সাতক্ষীরায় ৫২, যশোরে ৩০, ঝিনাইদহে ২১, সিলেটে ৫৮, মৌলভীবাজারে ৭, হবিগঞ্জে ১৩, সুনামগঞ্জে ৩২, নীলফামারীতে ৯, লালমনিরহাটে ৩৯, দিনাজপুরে ২৮, পঞ্চগড়ে ৪৪, ময়মনসিংহে ২০, জামালপুরে ১৫ ও শেরপুরে ৭ জন লাইনম্যান আছেন।

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, সীমান্ত অপরাধের বড় অংশের পেছনে রয়েছে তথাকথিত লাইনম্যানরা। তাঁদের বেশির ভাগই সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দা, যাঁদের দুর্গম পথ, নদী, চর ও পাহাড়ি ট্রেইল (পথ) সম্পর্কে পরিষ্কার ধারণা আছে।

Scroll to Top