গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন প্রথম আলোকে বলেন, স্বজনেরা বুধবার বিকেলে আবুল হাসানের লাশ বাড়িতে নিয়ে গিয়েছিলেন। পরে খবর পেয়ে পুলিশ আবুল হাসানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবকের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।



