কিন্তু কাতারভিত্তিক হামাসের কর্মকর্তা খলিল আল-হায়া এক ভিডিও বার্তায় বলেন, ‘গাজায় আমাদের মানুষদের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আর কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না। এটাই হামাসের সর্বশেষ অবস্থান।’
হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন। গত বৃহস্পতিবার সিনওয়ারের নিহত হওয়ার খবর জানায় ইসরায়েল। পরে হামাসের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়। যুদ্ধে অনেকটা কোণঠাসা হওয়া হামাসের জন্য এই ঘটনাকে বড় একটি ধাক্কা বলা হচ্ছে।
সিনওয়ারকে হত্যার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিনওয়ারের মৃত্যু হামাসের অশুভ শাসনের পতনের জন্য একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী ঘটনা।
সিনওয়ারের হত্যাকাণ্ডকে স্বাগত জানিয়ে নেতানিয়াহু আরও বলেন, যদিও এটি গাজা যুদ্ধের শেষ নয়, এটি শেষের শুরু।