সাবেক নারী ক্রিকেটারের অভিযোগ: বিসিবির তদন্ত কমিটিতে যুক্ত হলেন আরও দুজন | চ্যানেল আই অনলাইন

সাবেক নারী ক্রিকেটারের অভিযোগ: বিসিবির তদন্ত কমিটিতে যুক্ত হলেন আরও দুজন | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল সংশ্লিষ্ট সাবেক কিছু কর্মকর্তা ও নির্বাচকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনেছেন সাবেক এক নারী ক্রিকেটার। যৌন হয়রানির অভিযোগও তুলেছেন তিনি। অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই কমিটিতে নতুন করে আরও দুজনকে যুক্ত করেছে বোর্ড।

বুধবার বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটিতে আরও দুজনকে যুক্ত করার কথা জানায় বিসিবি। নতুন করে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. নাইমা হক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান।

এর আগে গত শনিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিসিবি। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে আহ্বায়ক করা হয় কমিটিতে। সদস্য হিসেবে রাখা হয় বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে।

Scroll to Top