সাতক্ষীরা-২ আসনে জামায়াত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের জয় | চ্যানেল আই অনলাইন

সাতক্ষীরা-২ আসনে জামায়াত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের জয় | চ্যানেল আই অনলাইন

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের রিটার্নিং কর্মকর্তার দপ্তরের আনুষ্ঠানিক ফলাফল এখনো প্রকাশিত হয়নি। তবে স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ১৮০টি ভোটকেন্দ্রের ১৮০ টিরই ফলাফল পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিজয়ীর ফল প্রকাশ করা হয়।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক পেয়েছেন ২,৬০,৪২৩ ভোট। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আব্দুর রউফ পেয়েছেন ১,১৪,৩৩২ ভোট।

এতে মুহাদ্দিস আব্দুল খালেক ১,৪৬,০৯১ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Scroll to Top