সাকিবহীন বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন মিরাজ

সাকিবহীন বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন মিরাজ


স্পোর্টস করেসপেন্ডেন্ট

২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৬

ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এছাড়া অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন ও স্পিনার রাকিবুল হাসান দলে ডাক পেয়েছেন।

কদিন আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। সাকিবহীন বাংলাদেশ দলে মিরাজের ফেরাটা অনেকটা অনুমিতই ছিল।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।

বিস্তারিত আসছে…

সারাবাংলা/এসএইচএস


মেহেদি হাসান মিরাজ

Scroll to Top