সাউথ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট গ্রেপ্তার

সাউথ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট গ্রেপ্তার

সাউথ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের অভিযোগ রয়েছে।

আজ (১৫ জানুয়ারি) বুধবার একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সিউল শহরের একটি আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে। প্রাথমিকভাবে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর  সদস্যরা তাদের রুরহে হিলেও পরে ইউন সুক ইওলকে গ্রেপ্তার করতে সক্ষম হন তদন্তকারী কর্মকর্তারা।

এর আগে চলতি মাসের শুরুর দিকে একবার ইউনকে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়িতে কয়েক ঘণ্টার অভিযান চালান তদন্তকারী কর্মকর্তারা। তবে তার নিরাপত্তা বাহিনীর বাধায় সেই অভিযান ব্যর্থ হয়। দ্বিতীয়বারের চেষ্টায় তাকে গ্রেপ্তার করা হলো। ইউন সুক ইওল আইনজীবীদের মাধ্যমে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট পদে তার অভিশংসন এবং গ্রেপ্তারের ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি দক্ষিণ কোরিয়ার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের এক গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে। দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া তাদের প্রতিশ্রুতি।

GOVT

Shoroter Joba

Scroll to Top