সহোদর দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

সহোদর দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

রিট আবেদনকারী পক্ষ জানায়, এর আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী খুরশেদ আলম গত বছরের ১৮ এপ্রিল দুদক চেয়ারম্যান বরাবর আবেদন করেন। এতে অবৈধভাবে সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ তুলে দুই সহোদর পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করে ব্যবস্থা নিতে আরজি জানানো হয়। এই আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে খোরশেদ আলম রিটটি করেন।  

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক, সঙ্গে ছিলেন আইনজীবী মো. মেহেদী হাসান। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী সফিকুল ইসলাম।

Scroll to Top