আসন্ন সংসদ নির্বাচনে সহিংসতার আশঙ্কা করলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নির্বাচন ও কূটনীতি ইস্যুতে ডিক্যাবের কর্মশালায় তিনি বলেন, সব কিছুর পরও শান্তিপূর্ণ নির্বাচনের চেষ্টা ও প্রত্যাশা করছে সরকার। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি বলেন, নিরাপদ নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তা খুবই জরুরি।



