সহজ ম্যাচ কঠিন করে শেষ বলে জয় তুলল চট্টগ্রাম | চ্যানেল আই অনলাইন

সহজ ম্যাচ কঠিন করে শেষ বলে জয় তুলল চট্টগ্রাম | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিপিএলের ১৯তম ম্যাচে ব্যাটিং ভালো করতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস। আগে ব্যাটিংয়ে নেমে বন্দরনগরীর দলটির নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি রাজশাহী। উত্তরবঙ্গের দলটির ছুঁড়ে দেয়া ১২৯ রানের লক্ষ্য পেরোতে আবার বেশ বেগ পেতে হয়েছে শেখ মেহেদী হাসানের দলকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ বলে ২ উইকেটে জয় তোলে চট্টগ্রাম। টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান করে। লক্ষ্য তাড়ায় নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান করে চট্টগ্রাম।

রাজশাহী ব্যাটারদের মধ্যে কেউ ১৯ রানের বেশি আনতে পারেননি। মুহাম্মদ ওয়াসিম ১৪ বলে এবং এসএম মেহেরব হোসেন ১৯ বলে ১৯ রান করেন। আকবর আলী ১৬ বলে ১৭, মুশফিকুর রহিম ১২ বলে ১৫, তানজিম সাকিব ১৪ বলে ১৪ রান করেন।

চট্টগ্রাম বোলারদের মধ্যে আমের জামাল ৩ উইকেট নেন। তানভীর ইসলাম ও শরিফুল ইসলাম নেন দুটি করে উইকেট।

কোটি টাকার নাঈম শেখ করেন ৭ বলে ৭ রান। অ্যাডাম রসিংটন ১৭, মেহেদী ২৫ বলে ২৮, আসিফ আলি ২৫ বলে ২৭, হাসান নাওয়াজ ৩৬ বলে অপরাজিত ৩৫ রান করেন।

রাজশাহীর হয়ে বিনুরা ফের্নান্দো ৩, মেহেরব ২ ও সান্দীপ লামিচানে নেন একটি করে উইকেট।

Scroll to Top